আরো ৫ দেশকে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান ট্রাম্পের

বিশ্বজুড়ে আরো ৫ দেশকে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়ার এক পোস্টে এই আহ্বান জানান। খবর এএফপির।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে অনেক দেশই হরমুজ প্রণালি খোলা ও নিরাপদ রাখতে যুদ্ধজাহাজ পাঠাবে।

তিনি বিশেষভাবে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্যর মতো দেশগুলোর নাম উল্লেখ করে বলেন, যেহেতু তারা এই সংকটের প্রভাবের মধ্যে রয়েছে, তাই তাদেরও নৌবাহিনী পাঠানো উচিত।তিনি জানান, যুক্তরাষ্ট্র শিগগিরই প্রণালি দিয়ে চলাচল করা তেলবাহী ট্যাংকারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন নৌবাহিনীর এসকর্ট (সামরিক নিরাপত্তা) শুরু করবে। শুক্রবার এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এটি খুব শিগগিরই শুরু হবে।’

আরও পড়ুন:  সরকার গঠনে পিপিপির সঙ্গে আলোচনায় প্রস্তুত ইমরান খান

মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে হরমুজ প্রণালিতে প্রায় সব ধরনের জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে।

বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই পথ দিয়ে পরিবহন করা হয়। প্রণালির সবচেয়ে সরু অংশ মাত্র ৫৪ কিলোমিটার প্রশস্ত।ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের সামরিক সক্ষমতার ‘১০০ শতাংশ ধ্বংস করে দিয়েছে’। তবে তিনি স্বীকার করেন, তবু ইরান সহজেই ড্রোন, মাইন বা স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে এই জলপথে হামলা চালাতে পারে।

তিনি আরো বলেন, যদি ইরান হরমুজ প্রণালিতে বাধা সৃষ্টি করতে থাকে, তাহলে যুক্তরাষ্ট্র উপকূলীয় এলাকায় ব্যাপক বোমা হামলা চালাবে এবং ইরানি নৌযান ধ্বংস করবে। তার ভাষায়, ‘যেকোনো উপায়ে আমরা খুব শিগগিরই হরমুজ প্রণালিকে আবার খোলা, নিরাপদ ও মুক্ত করব।’

আরও পড়ুন:  আবার ঢাকায় আসছেন আতিফ আসলাম, সঙ্গীতশিল্পীর কনসার্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *