সবধরনের রেলে ২৫ শতাংশ ভাড়া ছাড় পাবেন শিক্ষার্থী ও বয়স্করা

মেট্রোরেলসহ সব ধরণের রেলে শিক্ষার্থী, বিশেষ সুবিধাসম্পন্ন ব্যক্তি ও ৬৫ ঊর্ধ্ব ব্যক্তিদের ২৫ শতাংশ ভাড়া ডিসকাউন্ট দেবে সরকার।

মঙ্গলবার (৩ মার্চ) সাংবাদিকদের এ কথা জানান নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘যারা শারিরীক প্রতিবন্ধী, বয়স্ক (৬৫ ঊর্ধ্ব) ও শিক্ষার্থী তাদের জন্য আন্তঃনগর ট্রেন ও মেট্রোরেলে আমরা ২৫ শতাংশ ভাড়া ডিসকাউন্ট (ছাড়) দেবো।’

তিনি আরও বলেন, ‘আমরা এটি ঈদের আগেই বাস্তবায়নের চেষ্টা করছি, যদিও সময় একটু কম, কুরবানি ঈদের আগে এটা নিশ্চিত হয়ে যাবে এবং এটা কার্যকর হবে।’

টিকিট কাটার ক্ষেত্রে শিক্ষার্থীদের আইডি কার্ড ও বাকীদেরকেও কার্ড দেখাতে হবে বলে জানান তিনি।

আরও পড়ুন:  বইমেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপি কমিশনার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *