সারাদেশে চার বিভাগসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। আজ রোববার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ  কথা বলা হয়েছে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। সোমবার রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন:  সব আলোচনা থেকে বেরিয়ে গেছে ইরান, দেশজুড়ে মানবঢাল

মঙ্গলবার দেশের পাঁচ বিভাগের অনেক জায়গায় এবং তিন বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উত্তর আন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকার অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত মৌসুমী নি¤œচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ ভোররাত ১-৩ কলিংগোপাত্তামের কাছ দিয়ে উত্তর অন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। এটি আরো উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আসতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ রাজস্থান, মধ্য প্রদেশ, নি¤œচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আরও পড়ুন:  সহকারী শিক্ষক পদে আবেদন সাড়ে ৭ লাখ, পরীক্ষা কবে?

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ১৬ মিনিট এবং আগামীকাল সূর্যাস্ত ভোর ৫ টা ৪১ মিনিটে।

সূত্র: বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *