সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে হেলিকপ্টারে করে ঢাকা সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) নিয়ে যাওয়া হয়েছে

মঙ্গলবার (১১ জুন) দুপুর ২টার দিকে সিলেট সদর উপজেলা পরিষদে একটি সাধারণ সভার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে সিলেট সিএমএইচে ভর্তি করা হয়।

সন্ধ্যা ৬টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় স্থানান্তর করা হয়।

ড. মোমেনের সাবেক স্টাফ কর্মকর্তা তাইনুল ইসলাম আসলাম জানান, সিলেট সদর উপজেলায় একটি অনুষ্ঠানে অংশ নেয়ার পর টিলাধসের স্থান পরিদর্শনের সময় তিনি প্রচুর হাঁটাহাঁটি করেন। গরম ও ডায়াবেটিসের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। সিলেট সিএমএইচে কিছুটা সুস্থ হওয়ার পর তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

আরও পড়ুন:  রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার

সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুজাত আলী রফিকও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলা পরিষদের প্রথম সাধারণ সভা চলাকালীন ড. মোমেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং পরে বিকেলে কিছুটা সুস্থ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *