বাজেটে এবারও বরাদ্দ কমেছে গৃহায়ণ ও গণপূর্তে

বাজেটে এবারও বরাদ্দ কমেছে গৃহায়ণ ও গণপূর্তে

জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের জন্য মন্ত্রী বলেন, ‘মুজিববর্ষে দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’। মাননীয় প্রধানমন্ত্রীর এ অঙ্গীকার পূরণে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

১৯৯৭ সাল হতে এ পর্যন্ত আশ্রয়ণ ও গুচ্ছগ্রাম প্রকল্প এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে মোট ৫ লাখ ৭৮ হাজার ৩১২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।’

২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে ৬ হাজার ৯২৯ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরের সংশোধিত বাজেটে যার পরিমাণ ছিল ৭ হাজার ২৫ কোটি টাকা। গত বছরের তুলনায় নতুন অর্থবছরের বাজেটে ৯৬ কোটি টাকা কম বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে জাতীয় সংসদে ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনায় এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

আরও পড়ুন:  সাবেক কোন কোন মন্ত্রীর দপ্তর পুড়েছে
আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘পরিকল্পিত নগরায়নের মাধ্যমে নাগরিকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

রাজধানী ঢাকার অবকাঠামোগত মানোন্নয়নের উদ্দেশ্যে ২০২২-৩৫ মেয়াদে ডিটেইল্ড এরিয়ে প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নে কাজ চলছে। এছাড়াও চট্টগ্রাম, খুলনা, কক্সবাজারের ডিটেইল্ড এরিয়া প্ল্যানসহ মহাপরিকল্পনা প্রণয়েনর কাজও চলমান।’মন্ত্রী আরো বলেন, ‘ঢাকা শহরের বেসরকারি ভবনসমূহের ভূমিকম্প ঝুঁকি নিরুপণ এবং রংপুর ও সিলেট সিটি করপোরেশন এলাকায় সংবেদনশীলতার ডাটাবেজ প্রস্তুতের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’
@dakdiyejai.news  @ডাকদিয়েযাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *