শিক্ষার্থীর সার্টিফিকেট রিপোজিটরি তৈরির আহ্বান শিক্ষামন্ত্রী
২০২৪-০৭-০৭
বাংলাদেশের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুবিধার্থে সকল সনদ কেন্দ্রীভূতভাবে রাখার জন্য সার্টিফিকেট রিপোজিটরি তৈরির আহ্বান জানিয়েছেন। তিনি এ কাজের জন্য বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন) এর অগ্রণী ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন। রোববার (৭ জুলাই) বিডিরেনের নিজস্ব কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।Read More →

