জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত আজ
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এমন অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠেয় সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।Read More →









