প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুইস প্রেসিডেন্ট ও ডেনমার্কের প্রধানমন্ত্রীর অভিনন্দন
সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট ভায়োলা আমহার্ড এবং ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফেদেরিকসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। শেখ হাসিনার কাছে পাঠানো এক অভিনন্দনপত্রে সুইস রাষ্ট্রপতি বলেন, ‘সুইস ফেডারেল কাউন্সিলের পক্ষ থেকে আমি আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি এবং আপনার গুরুত্বপূর্ণ ম্যান্ডেটRead More →









