‘আইনি ভিত্তি নেই’ বলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ না করার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কারণ হিসেবে দলটি বলেছে, এই স্বাক্ষর অনুষ্ঠানের কোনো আইনি ভিত্তি নেই এবং এটি একটি আনুষ্ঠানিকতা মাত্র। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াঁজো প্রধান আরিফুল ইসলাম আদীব।Read More →










