মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কাজাংয়ে পৃথক অভিযানে ৮৭ বাংলাদেশিসহ ১১২ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার সকাল ৯টা থেকে পরিচালিত এ অভিযানে ‘অপস বেলাঞ্জা’, ‘অপস মিনিয়াক’, ‘অপস মাহির’ ও ‘অপস সেলেরা’ নামে চারটি পৃথক অভিযানে ইমিগ্রেশন বিভাগের ২০ কর্মকর্তা অংশ নেন। সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের (নিয়ন্ত্রণ) উপপরিচালক মোহাম্মদ খুসাইরি কামারুদিনRead More →

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৫ বাংলাদে‌শির মৃত্যুর খবর জানিয়েছে সরকার। বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জা‌নানো হয়েছে। এতে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে আজ ভোরে অগ্নিকাণ্ডে কয়েকজন বাংলাদেশি নাগরিকের প্রাণহানি ঘটেছেRead More →

কলকাতার নিউ মার্কেট সংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিটের একটি আবাসিক হোটেলে দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত আনুমানিক পৌনে ২টার দিকে ‘শিখা ইন’ নামক ওই হোটেলটিতে আগুনের সূত্রপাত হয়। গভীর রাতে অগ্নিকাণ্ড ঘটায় হোটেলের অধিকাংশ বোর্ডার তখন ঘুমে ছিলেন। আগুনের খবর পাওয়ার পরপরই পুলিশ ও দমকলRead More →

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনের  বাঙালি–অধ্যুষিত এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা–কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) রাতে ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশি কমিউনিটি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।  জানা গেছে, ১৫ আগস্ট উপলক্ষে ব্রুকলিনে ‘আমরা মুজিব’ যুক্তরাষ্ট্র উদ্যোগে বঙ্গবন্ধু শেখRead More →

লিবিয়া থেকে সাগর পথে অবৈধভাবে গ্রিসে যাওয়ার সময় ভূমধ্যসাগরে অন্তত ১১ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, খাবার ও পানির সংকটে তাদের চোখের সামনেই কয়েকজনের মৃত্যু হয়। মরদেহগুলোতে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় সেগুলো সাগরে ফেলে দিতে বাধ্য হন তারা। গত ৩ আগস্ট রাতে ৪২ জনRead More →

সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে নওগাঁর আত্রাই উপজেলার সাতজনের মৃত্যু হয়েছে। তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। যদিও তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি জানা গেছে, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সৌদি আরবে গিয়ে ওই সোফা তৈরির কারখানায় কাজ করছিলেন তাঁরা। রোববার কারখানায় আগুনRead More →

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যের লিঙ্গি এলাকায় সহকর্মীদের মধ্যে সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন বাংলাদেশি। হত্যাকাণ্ডের অভিযোগে তাদেরই এক বাংলাদেশি সহকর্মীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নেগেরি সেম্বিলানের পুলিশপ্রধান দাতুক আলজাফনি আহমদRead More →

দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আগামী আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশ থেকে নতুন কর্মী মালয়েশিয়ায় যেতে শুরু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে স্বল্প খরচে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে। বৃহস্পতিবার (৩০ জুলাই)Read More →

যুক্তরাষ্ট্র থেকে আরো ২৩ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে ‘আমনি এয়ারে’র বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে ফিরে আসা এসব বাংলাদেশি ২০১৪ সালের বিভিন্ন সময়ে উন্নত কর্মসংস্থানের আশায় ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশ ত্যাগ করেছিলেন। পরে তারা দুবাই,Read More →

সদ্য সমাপ্ত ফিফা বিশ্বকাপ ম্যাচ দেখার উদ্দেশ্যে কানাডায় গিয়ে বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ১৭৫ জন দর্শনার্থী রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন। এর মধ্যে ১০ জন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। কানাডার অভিবাসন ও শরণার্থীবিষয়ক সংস্থা ‘ইমিগ্রেশন, রিফ্যুজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা’ (আইআরসিসি) প্রকাশিত এক পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে। খবর আনাদোলু এজেন্সি। গত জুন ওRead More →