শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক
স্বাভাবিক হয়েছে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল। সোমবার (৫ আগস্ট) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে ফ্লাইট চলাচল শুরু হয়। এর আগে বিকেল ৪টা ৪৫ মিনিট থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল। ফ্লাইট চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম। Read More →










