ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের ভিসা নিয়ে প্রশ্ন ওঠার মধ্যে যুক্তরাষ্ট্র বলেছে, মার্কিন আইন অনুযায়ী ভিসার তথ্যগুলো গোপন রাখা হয়। আজ মঙ্গলবার মার্কিন ভিসানীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র। তিনি বলেন, ‘মার্কিন আইন অনুসারে ভিসার তথ্য গোপনীয়। আমরা কারও ভিসার বিষয়ে বিস্তারিত আলোচনাRead More →

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাংলাদেশ প্রতিদিন’কে এ তথ্য নিশ্চিত করেন।  তিনি বলেন, বৈঠকে শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের বিষয়ে সিদ্ধান্তে সবাই একমত হয়েছে।  রাষ্ট্রপতির প্রেস সচিব আরও বলেন, উপদেষ্টা পরিষদের বাকিRead More →

দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য বঙ্গভবনে প্রবেশ করেছেন সেনাপ্রধান, নৌপ্রধান ও বিমান বাহিনীর প্রধান। মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বিশাল এক গাড়ি বহর নিয়ে বঙ্গভবনে প্রবেশ করেন তারা।  এর আগে সন্ধ্যা ৬টার কিছু সময় পরই সেনাবাহিনীর একটি মাইক্রোবাসে বঙ্গভবনে প্রবেশ করেন কোটা সংস্কারRead More →

দেশ ছেড়ে যেতে চাইলে পতন হওয়া সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে তাকে আটকে দেওয়ার খবর নিশ্চিত করে বিমানবন্দরের একটি সূত্র। আগের দিন দুপুরে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগ করেন। শেখ হাসিনারRead More →

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর শীর্ষ বেশ কয়েকটি পদে বদলির তথ্য জানানো হয়। এতে বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমেরRead More →

বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ১৩ সদস্যের একটি দল বঙ্গভবনে গেছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে তারা সাক্ষাৎ করতে গেছেন বলে জানিয়েছেন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ৭ মিনিটে সেনাবাহিনীর একটি মাইক্রোবাসে শিক্ষার্থীরা বঙ্গভবনেRead More →

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে অনেক রদবদল হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আইএসপিআর জানিয়েছে, মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি হতে অব্যাহতি, লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিনRead More →

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন পুলিশ সদস্যরা। গত কয়েকদিন সরকারের পতনের দাবিতে ছাত্র-জনতার সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষে অনেক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার সরকার পতনের পর পুলিশ সদরদপ্তরে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার শতাধিক থানা ওRead More →

বর্তমান জাতীয় সংসদ আজ মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৩টার মধ্যে বিলুপ্ত করতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (৬ আগস্ট) আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন। তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি গতকাল সোমবার (৫ আগস্ট) বলেছিলেন অনতিবিলম্বে জাতীয় সংসদ বিলুপ্ত করবে। কিন্তুRead More →

গণভবন ও সংসদ ভবন নিয়ন্ত্রণে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেখানে কাউকে এখন আর ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে এখনো সেখানে অনেক উৎসুক জনতার ভীর দেখা গেছে। গতকাল সোমবার জন আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি দিল্লিতে অবস্থান করছেন বলে জানা গেছে। শেখRead More →