আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের স্মরণে জাতীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। ফুল দেওয়া শেষে শহীদ মিনার ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহীদ মিনারে ফুল দিয়েRead More →

মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখতে ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে জাতি আজ শুক্রবার ‘অমর একুশে’, ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হবে। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য হচ্ছে—Read More →

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের স্মরণে জাতীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপ্রতি মো. সাহাবুদ্দিন।  শুক্রবার (২১ ফেব্রুয়ারির) প্রথম প্রহরে ১২টা ২ মিনিটে তিনি শহীদ মিনারে ফুল দেন। ফুল দেওয়া শেষে ১২টা ৩ মিনিটে তিনি শহীদ মিনার ত্যাগ করেন। এর আগে রাত ১১টা ৫৯ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহীদRead More →

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি দুবাইগামী ফ্লাইট ভারতের নাগপুরে ইমার্জেন্সি ল্যান্ডিং করার পর অবশেষে নতুন করে পাঠানো একটি এয়ারক্র্যাফটে করে যাত্রীরা তাদের গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে যাত্রীরা তাদের গন্তব্যের উদ্দেশে রওনা হয়। এর আগে বুধবার মধ্যরাতে ভারতের নাগপুরে ইমার্জেন্সি ল্যান্ডিং করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এরRead More →

বাংলাদেশের নারী ফুটবল দলের সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি গৌরব। টানা দুইবার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের স্বীকৃতি হিসেবে একুশে পদক পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী মিলনায়তনে একুশে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দলের পক্ষে পদক গ্রহণ করেন অধিনায়ক সাবিনা খাতুন ওRead More →

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনার ঘিরে চার স্তরের নিরবচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর পাশাপাশি রাত আটটা থেকে শহীদ মিনারের চারপাশে এক কিলোমিটার দূরে গোয়েন্দা পুলিশের মোবাইল টিম তৎপরতা শুরু করবে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের নিরাপত্তাRead More →

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিষিদ্ধঘোষিত দল ও সংগঠনের সদস্যরা যেন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় প্রবেশ করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে র‌্যাব তৎপর রয়েছে। বৃহস্পতিবার র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মুত্তাজুল ইসলাম এ তথ্য জানান। মুত্তাজুল ইসলামRead More →

প্রায় ১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১১৩৭ জনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।  বৃহস্পতিবার এ বিষয়ে আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন ও অ্যাডভোকেট মোহাম্মদRead More →

প্রযুক্তিগত সমস্যার কারণে ঢাকা থেকে ছেড়ে যাওয়া দুবাইগামী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান ভারতে জরুরি অবতরণ করেছে। বৃহস্পতিবার মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে ৪০৮ আরোহী নিয়ে ফ্লাইটটি অবতরণ করে। ভারতের একাধিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সূত্র জানিয়েছে, কোনো এক যাত্রী তার লাগেজে মোবাইলের পাওয়ার ব্যাংক রাখে। পরে পাইলটRead More →

এবার ২২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বাধ্যতামূলক অবসরে পাঠানো ডিসিরা সবাই ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এ তথ্য নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। তিনি বলেছেন, ২০১৪ সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে যেসবRead More →