ছাত্র-জনতার বিক্ষোভে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে অবস্থান নিয়েছেন শেখ হাসিনা। শুরুতেই ভারতের পক্ষ থেকে জানানো হয়েছিল, তিনি (শেখ হাসিনা) তার গন্তব্য নির্ধারণ করবেন।   তবে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের সহযোগী সংস্থা নিউজ-১৮ আজ শুক্রবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতেই থাকছেন শেখ হাসিনা। তবেRead More →

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেছেন। শুক্রবার (৯ আগস্ট) দুপুরে অনলাইনে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। সূত্র জানিয়েছে, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন আব্দুর রউফ তালুকদার। এর আগে, গভর্নরের পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় ব্যাংকের শতাধিক কর্মকর্তা বিক্ষোভ করেন। গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকেRead More →

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর সাংবিধানিক শূন্যতার প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার গঠন ও উপদেষ্টাদের শপথের পক্ষে মত দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার (৮ আগস্ট) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ অন্তবর্তীকালীন সরকার গঠনের পক্ষে মত দেন ও রুলিং ইস্যু করেন। সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসারে আপিল বিভাগ মতামতRead More →

বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারকে যেকোনো উপায়ে সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ। গতকাল বৃহস্পতিবার সংস্থাটির নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক। তাকে প্রম্ন করা হয়, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন কি না বা তার সঙ্গে কথা বলেছেন কিRead More →

বাংলাদেশ পুলিশের সদর দপ্তর আজ শুক্রবার একটি নির্দেশনা জারি করেছে, যাতে সব ইউনিটের সাময়িক বরখাস্তকৃত পুলিশ সদস্যদের বরখাস্তের আদেশ প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনা পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (ডিঅ্যান্ডপিএস-১) বেলাল উদ্দিন স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে যে, প্রশাসনিক কারণে সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যদেরRead More →

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, যা এই বছরের অক্টোবরে বাংলাদেশে আয়োজনের কথা ছিল, এখন দেশের সাম্প্রতিক অস্থির পরিস্থিতির কারণে অনিশ্চয়তার মুখে পড়েছে। তবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো বিশ্বকাপ আয়োজনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে বিসিবি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে একটি চিঠি পাঠিয়েছে, যাতে টুর্নামেন্টের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে। বিসিবি পরিচালকRead More →

কোটা আন্দোলনকে কেন্দ্র করে প্রায় চার দিন পর আজ সকাল থেকে সামরিক বাহিনীর সদস্যদের সহায়তায় রাজধানীর প্রায় ২৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে। থানাগুলোতে পুলিশ সদস্যদের সহায়তায় নিয়োজিত থাকছেন সেনাসদস্যরা। আজ শুক্রবার বেলা ১১টায় তেজগাঁও থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তারা। সেনাবাহিনীর ২৫ ইস্টবেঙ্গল রেজিমেন্ট কোম্পানিRead More →

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে তাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়। এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মো. তৌহিদ হোসেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ২৭ মিনিটে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ নেন। এদিকে গতকাল রাতে ১৭ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শপথ নেওয়ার কথা থাকলেও শপথ নেনRead More →

বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার মমতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে শুভেচ্ছা বক্তব্যটি পোস্ট করেছেন। তিনি বলেন, ‘অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বাংলাদেশে যারা কার্যভার গ্রহণ করেছেন, তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইলো। আশা করি, তাদেরRead More →

প্যারিস অলিম্পিকের আকর্ষণীয় ২০০ মিটার দৌড়ে নোয়াহ লেইলসকে পেছনে ফেলে স্বর্ণ জিতলেন লেটসিলে টেবোগো। বতসোয়ানার এই স্প্রিন্টার ১০০ মিটারে না পারলেও এবার বাজিমাত করলেন। ২১ বছর বয়সী এই তারকা প্রথমবারের মতো অলিম্পিকে স্বর্ণ জয়ের অনির্বচনীয় স্বাদ পেয়েছেন। এর আগে তিনি অ্যাথলেটিকসের বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপা ও ব্রোঞ্জ পেয়েছেন। আফ্রিকান চ্যাম্পিয়নশিপে ২০০Read More →