আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. একে আব্দুল মোমেন গণ-অভ্যুত্থানের সময় দেশেই ছিলেন। ৫ই আগস্ট আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের মতো তিনিও আত্মগোপনে চলে যান। এরপর তিনি দেশের ভেতরেই পালিয়ে ছিলেন ৮ মাস।  বুধবার (১৪ জানুয়ারি) দৈনিক মানবজমিনের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনRead More →

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশ ও জাতির সেবায় সর্বদা নিয়োজিত। আমাদের প্রধান লক্ষ্য সার্বভৌমত্ব রক্ষা করা এবং জাতীয় সংকটে জনগণের পাশে দাঁড়ানো।  বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে আশুলিয়ায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ‘বিএনসিসি’ অধিদপ্তরের ট্রেনিং একাডেমিতে বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং-২০২৫/২৬-এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এRead More →

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জুলাই পরবর্তী প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন পদে শিক্ষক-কর্মচারী নিয়োগের অনিয়মের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দুদকের সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা শুরু হয়। দুদক চট্টগ্রামের উপ-পরিচালক সুবেল আহমেদ বিষয়টি গণমাধ্যমকে জানান। এরআগে, গত শুক্রবার (৯Read More →

সহপাঠী সাকিবুল হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পর এবার রাজধানীর ব্যস্ততম ফার্মগেট মোড়ও অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে করে গুরুত্বপূর্ণ এই দুই সড়কেই যানচলাচল বন্ধ হয়ে গেছে।  বুধবার (১৪ জানুয়ারি) বেলা পৌনে বারোটার দিকে প্রথমে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে ফার্মগেট খামারবাড়ি অভিমুখের অংশ অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে সাড়েRead More →

বিয়ে করেছেন উপস্থাপক রাফসান সাবাব ও গায়িকা জেফার রহমান। আজ বুধবার ফেসবুকে এক পোস্টে বিয়ের বেশ কয়েকটি ছবি পোস্ট করে বিয়ের খবরটি জানান দেন। তবে রাফসানের ঘনিষ্ঠসূত্র জানাচ্ছিল, আজ সকালে গায়ে হলুদ ও বিকেলে বিয়ে হবার কথা। কিন্তু দুপুরেই বিয়ের বিষয়টি জানিয়ে দেন রাফসান। বিয়ের ছবি ফেসবুকে পোস্ট করে রাফসানRead More →

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা মারা গেছেন। রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বুধবার সকাল সাতটায় তাঁর মৃত্যু হয়। তিনি সোমবার কর্মস্থলে অসুস্থবোধ করলে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।  ফেরদৌস আরা ৩৬ বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। ৯ জানুয়ারি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন। এরRead More →

রাজধানীর পাঁচ স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে অচল হয়ে পড়েছে পুরো ঢাকা। অবরোধের ফলে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।  বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টা থেকে রাজধানীর তাঁতিবাজার, টেকনিক্যাল মোড়, ফার্মগেট, সায়েন্সল্যাব ও মহাখালীতে সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। লালবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশRead More →

দীর্ঘদিনের গুঞ্জন ও কানাঘুষার অবসান ঘটিয়ে কাল বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। শোবিজ অঙ্গনে আলোচিত এই সম্পর্ক আগামীকাল বুধবার আনুষ্ঠানিক রূপ পাচ্ছে। জেফার-রাফসানের প্রেমের গুঞ্জন প্রায় এক বছর ধরে। তবে এ বিষয়ে দুজনই ছিলেন নীরব। গণমাধ্যম কিংবা সামাজিক মাধ্যমে তারা একে অপরকে ‘ভালো বন্ধু’ হিসেবে পরিচয় দিয়েছেন। ব্যক্তিগতRead More →

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, শিক্ষাব্যবস্থার লক্ষ্য হওয়া উচিত তরুণদের উদ্যোক্তা ও পরিবর্তনের কারিগর হিসেবে গড়ে তোলা, চাকরিপ্রার্থী হিসেবে নয়। কল্পনাশক্তিই মানুষের মূল শক্তি, এবং সেই কল্পনাশক্তির জোরেই তরুণরা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে জীবন উৎসর্গ করেছে বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে তিন দিনব্যাপী ‘দক্ষিণRead More →

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবেলায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে মঙ্গলবার (১৩ জানুয়ারি) টেলিফোনে কথা বলেন তিনি। আলোচনায় অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া তথ্যের একধরনের বন্যা দেখা যাচ্ছে। বিদেশি গণমাধ্যমেরRead More →