২০২৫ সালের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ বা সুপারমুন দেখা যাবে আজ। চলতি বছরে তিনটি পরপর সুপারমুনের মধ্যে দ্বিতীয়টি হতে যাচ্ছে আজ ৫ নভেম্বর রাতে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। ইউরোপসহ বিশ্বের নানা প্রান্তে রাতের আকাশ ভরে উঠবে আলো ও রঙের দারুণ মেলবন্ধনে। এই প্রাকৃতিক দৃশ্যটিRead More →

যুক্তরাষ্ট্রে মঙ্গলবার একটি শহর ও তিনটি অঙ্গরাজ্যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে নিউ ইয়র্ক সিটিতে মেয়র পদে হেরেছেন রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া। নিউ জার্সি ও ভার্জিনিয়ায় গভর্নর পদেও ট্রাম্পকে স্বস্তির খবর দিতে পারেননি তাঁর দল ও সমর্থিত প্রার্থীরা। ক্যালিফোর্নিয়ায় সীমানা নির্ধারণ সংক্রান্ত গণভোটেও রিপাবলিকানদের প্রস্তাব ভোটারদের সমর্থন পায়নি। নিউ ইয়র্কRead More →

বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও এর পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (৫ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলাRead More →

সরকার বাংলাদেশ পুলিশের লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের প্রকৃত সন্ধানদাতাদের পুরস্কৃত করা হবে। পুরস্কারের পরিমাণ, এলএমজি ৫ লাখ টাকা, এসএমজি দেড় লাখ টাকা, চায়না রাইফেল এক লাখ টাকা এবং পিস্তল ও শটগান ৫০ হাজার টাকা। প্রতি রাউন্ড গুলির জন্য পুরস্কারRead More →

কানাডার সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে। এর পেছনে মূল কারণ হিসেবে অভিযোগ তোলা হয়েছে, ভারত ও বাংলাদেশ থেকে আসা ভিসা আবেদনে জালিয়াতির ঘটনা ঘটছে। কানাডার সম্প্রচার মাধ্যম সিবিসি নিউজের কাছে আসা নথিতে দেখা যায়, কানাডার অভিবাসন, শরণার্থী এবং নাগরিকত্ব বিভাগ (আইআরসিসি) এবং কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সিরRead More →

অন্তর্বর্তীকালীন সরকার আজ এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রকল্পটির পরিকল্পনায় ত্রুটি থাকায় সচিব কমিটির সুপারিশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রস্তাবটি থেকে সরে এসেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রস্তাব বাতিলের বিষয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোর পরিপ্রেক্ষিতে সরকার এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে। এতে বলা হয়,Read More →

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–কে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে বাংলাদেশ আম জনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত তিনটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)Read More →

ঠাকুরগাঁও ১ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার সংবাদ সম্মেলেনে দলের সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণার সময় ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি মহাসচিব বলেন, ‘ঠাকুরগাঁও-১ আসনে আমি নিজেই।’ দলের মনোনয়ন পেয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। একই সঙ্গে আগামীRead More →

কে দেখে ওদের ঘূর্ণন? নিউক্লিয়াসের চারপাশে ছায়া— কেউ বলে, সংখ্যা, কেউ বলে তরঙ্গ, কেউ বলে সম্ভাবনা, কেউই বলতে পারে না— এদের হৃদয় কোথায়। বিজ্ঞান বলে, “আমরা জানি কেবল কীভাবে— ’কেন’, সেই প্রশ্নের উত্তর তো আমাদের অজানা।” আর আমি শুনি, সেই না-জানার গভীর থেকে একটি নরম ”কণ্ঠ” ভেসে আসে— “আমি বলেছি—ঘুরো।” ওই যে ইলেকট্রন, যার কোনো পথ নেই, তবু সে পথেই চলে— তার নেই কোনো গতি, তবু সে ঘূর্ণিতে বাঁধা— সে জানে না, কেন সে ঘোরে, আমি কি জানি, কেন আমি বাঁচি। আলোর গতির নিচে অদৃশ্য আদেশের মতো ঝলসে ওঠে তার পরিক্রমা— বিজ্ঞান থেমে যায় সম্ভাবনার দরজায়, ধর্ম খুলে দেয় সৃষ্টির আদেশপত্র: “হও, এবং তুমি হলে।” যে শক্তি আমার নিঃশ্বাসে, তারই ছায়া সেই ঘূর্ণনে, যে ইচ্ছা আকাশে নক্ষত্র বসিয়েছে, তারই স্পর্শে ইলেকট্রন গান গায়— অদৃশ্য বৃত্তে— নীরব, কিন্তু নিশ্চল নয়। বিজ্ঞান জানে “কীভাবে,” কিন্তু “কেন”— সেটা লুকানো আছে এক অলৌকিক আদেশে, যা একদিন বলা হয়েছিল সৃষ্টির প্রথম আলো জ্বলার মুহূর্তে। নভেম্বর ১, ২০২৫Read More →

প্রাকৃতজনের জীবনদর্শন লেখক: যতীন সরকার প্রথম প্রকাশ: শোভা প্রকাশ, ঢাকা । ২০১০ দ্বিতীয় প্রকাশ: দ্যু প্রকাশন, ঢাকা।২০২৫ বাংলার সাধারণ মানুষ, শ্রমজীবী শ্রেণি ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনবোধ, দর্শন এবং সাংস্কৃতিক আত্মপরিচয়ের যে বিশ্লেষণমূলক ও জীবন্ত রূপ যতীন সরকারের লেখায় পাওয়া যায়—প্রাকৃতজনের জীবনদর্শন সেই ধারারই অন্যতম গুরুত্বপূর্ণ দলিল। বই বা গবেষণা। ‘প্রাকৃতজন’Read More →