সারাদেশে আমিই বোধহয় বেশি সাড়া পেয়েছি: ভোট দিয়ে ব্যারিস্টার সুমন
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আজ রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় চুনারুঘাটের হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করেন এই প্রার্থী। এ সময় সকলের দোয়া প্রার্থনা করেন তিনি। বলেন, সারাদেশে আমিই বেশি সাড়া পেয়েছি। ভোট প্রদানRead More →










