বিশ্বনেতারা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের ভূয়সী প্রশংসা করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।   তিনি বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা শুনে আমার গর্বে বুক ভরে যায়। বাংলাদেশের শান্তিরক্ষীদের পেশাদারত্ব, দক্ষতা ও নিষ্ঠা বিশ্ব শান্তি রক্ষায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও তিনি উল্লেখ করেন। বুধবার (২৯ মে)Read More →

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রায় ৩৫ শতাংশের মতো ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার (২৯ মে) বিকেল ৫টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। সিইসি বলেন, সীমিত পরিসরে কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।Read More →

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ রোল মডেলে পরিণত হয়েছে। সংলাপের মাধ্যমে সকল দ্বন্দ্ব-সংঘাত নিরসন, চলমান যুদ্ধ বন্ধ এবং অস্ত্র প্রতিযোগিতার অর্থ মানবজাতির কল্যাণে ব্যয় করার আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি। বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৪’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেনRead More →

ইতালির ভিসা আবেদন করা যাবে পাসপোর্টের ফটোকপি দিয়ে

ইতালি গমনেচ্ছুদের ভিসা আবেদনের জন্য আসল (অরিজিনাল) পাসপোর্ট জমা দিতে হবে না। তবে ভিসা ইস্যুর জন্য পরবর্তীতে আসল পাসপোর্ট জমা দিতে হবে। আজ মঙ্গলবার (২৮ মে) ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল বাংলাদেশে ইতালি ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেটে এ তথ্য জানিয়েছে। ভিএফএস এক ফেসবুকে পোস্টে জানায়, ‘আজ (২৮ মে) থেকেRead More →

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রাম বিভাগ থেকে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। মঙ্গলবার (২৮ মে) বেলা ১১টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম নির্বাচিতদের শপথবাক্য পাঠ করান। এ সময় চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি নুরে আলম মিনাসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপস্থিতRead More →

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহের ‘খণ্ডিত অংশ’ কলকাতার সঞ্জীবা গার্ডেনের সেফটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ মে) ভকলকাতার সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাংক থেকে একটি মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তা এমপি আনারের মরদেহেরই অংশ এর মাধ্যমে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ১৫Read More →

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত এই এলাকা পরিদর্শনে যাচ্ছেন বলে জানিয়েছেন পটুয়াখালীর জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।মঙ্গলবার (২৮ মে) দুপুরে জেলা প্রশাসক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামী ৩০ মে প্রধানমন্ত্রী পটুয়াখালী সফরে আসবেন। রিমালের তাণ্ডবের পর এখন জেলার অবস্থা অনেকটাRead More →

ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল ইউরোপের দেশ স্পেন। এ নিয়ে মোট ১৪৫ দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল। মঙ্গলবার দেশটির সরকারি মুখপাত্র পিলার আলেগ্রিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, স্পেন তার মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত একটি সিদ্ধান্তে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। পিলার আলেগ্রিয়া বলেন, স্পেন মন্ত্রিসভা ফিলিস্তিনিRead More →

বাংলাদেশে নিযুক্ত তিন দেশের রাষ্ট্রদূতদের পৃথকভাবে পরিচয়পত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে ফিনল্যান্ডের কিমো লাহদেভির্তা, গুয়াতেমালার ওমর কাস্তানেদা সোলারেস এবং আয়ারল্যান্ডের কেভিন কেলি পরিচয় পেশ করেন। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, বাংলাদেশে রাষ্ট্রদূতদের স্বাগত জানান রাষ্ট্রপতি। এসময় তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের সকলRead More →

আগামী ১৭ জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের আসন অগ্রিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। বরাবরের মতো এবারও ঈদের আগে বিশেষ ব্যবস্থায় ৫ দিনের ট্রেনের আসন বিক্রি করবে রেলওয়ে।  ঈদে ঘরমুখো মানুষের এই ট্রেন যাত্রার টিকিট বিক্রি শুরু হবে আগামী ২ জুন থেকে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনRead More →