অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ নতুন শিক্ষাক্রম বাস্তবায়নকে “অযোগ্য” বলে মন্তব্য করেছেন। রবিবার (১৮ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে নিজের প্রথম কার্যদিবসে তিনি এ কথা জানান। তার বক্তব্যে তিনি নতুন শিক্ষাক্রমের বিভিন্ন দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এর বাস্তবায়ন প্রক্রিয়ায় ঘাটতির কথা তুলে ধরেন। শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদRead More →

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে আসছিলেন, যা জনসাধারণের নজর কাড়ে এবং আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গণ্য করা হয়।Read More →

দেশের বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আগামী রবিবার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শিক্ষাপ্রতিষ্ঠান খোলার এ নির্দেশনা দিয়েছেন। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।  উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত আদেশে বলা হয়, ‘শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রমRead More →

কোটা সংস্কার আন্দোলনের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পর স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলোর নতুন সূচি প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার এ সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, স্থগিত পরীক্ষাগুলো শুরু হবে আগামী ১১ সেপ্টেম্বর থেকে। ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ মাধ্যমিক ওRead More →

সরকার বদলের সঙ্গে সঙ্গে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসন থেকে একের পর এক পদত্যাগ করছেন উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর, প্রভোস্টসহ সংশ্লিষ্ট শিক্ষকরা। রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এসব শিক্ষকদের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ ও আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। এ অবস্থায় অস্থিতিশীল ক্যাম্পাসে দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে একাডেমিক কার্যক্রম চালুর পরামর্শRead More →

নতুন কারিকুলাম বাতিল করা হয়েছে বলে দেশের কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রচারের পর তা নিয়ে মুখ খুলেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান প্রফেসর ফরহাদুল ইসলাম।  তিনি বলেছেন, কারিকুলাম বাতিল হওয়ার যে সংবাদটি প্রচার হচ্ছে তা সঠিক না। কারিকুলাম সংক্রান্ত একটি ওয়ার্কশপ (কর্মশালা) বাতিল করা হয়েছে। এটাকে তারা কারিকুলাম বাতিলRead More →

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তি প্রকাশে এই নির্দেশ জারি করে। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে ৭ আগস্টRead More →

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণির ক্লাস শুরু হচ্ছে আজ। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বিভিন্ন কলেজ ও মাদ্রাসাগুলোকে আজ থেকে একাদশের ক্লাস শুরু করতে বলেছে। এরইমধ্যে অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবRead More →

সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সমন্বয়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন। নাহিদ ইসলাম মাইকে সমবেত মানুষের উদ্দেশে বলেন, ‘মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি। এক দফাটি হলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এই সরকারেরRead More →

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যার ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্য হলেন উপপরিদর্শক (এসআই) আমীর হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র। তিনি বলেন, ‘অপেশাদার আচরণ, শৃঙ্খলাপরিপন্থী, কর্তব্যে অবহেলা,Read More →