বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ, মাদ্রাসা, কারিগরি) এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষকেরা মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পাবেন, যা আগে ছিল মূল বেতনের ২৫ শতাংশ। সোমবার (২৬ মে) এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের উৎসব ভাতা বাড়িয়ে আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থRead More →

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ এবং তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। সোমবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ এবং তালিকাভুক্ত আহতদের পরিবারের সদস্যদের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়েরRead More →

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নারী কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রজ্ঞাপনে বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ। ১৫ মে সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলে শূন্য পদে শিক্ষক নিয়োগ সুপারিশেরRead More →

৪৩তম বিসিএসে দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়া ২২৭ জন প্রার্থীর নিয়োগ সংক্রান্ত গেজেট আগামীকাল মঙ্গলবার (২০ মে) প্রকাশ হবে।  সোমবার রাতে সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, জনপ্রশাসন মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করতে যাচ্ছে। সেজন্য প্রার্থীদের নিয়োগ প্রসঙ্গে চূড়ান্ত সুপারিশ দিয়েছে তিন সদস্যRead More →

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য মূল বেতনের ৫০ শতাংস বোনাস (উৎসব ভাতা) বাড়ানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এ সংক্রান্ত চিঠিও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে ঈদুল আজহাতে ৫০ শতাংশ বোনাস পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামিলের গত ১৪ মেRead More →

আবারো আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এবার ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিলের দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন তারা। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। এতে রোববার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি হাইকোর্টের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির ডাকRead More →

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের অনশন ভাঙালেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ। শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় আন্দোলনস্থলে এসে তিনি জানান, সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে। এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, কয়েক ঘণ্টার মধ্যেই জবিরRead More →

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কাছে কাকরাইল মসজিদ মোড়ে গণঅনশন কর্মসূচি শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার বিকেল ৩টা ৪৫ মিনিটে অনশন শুরু করেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এ কর্মসূচি শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেন শিক্ষক সমিতির মুখপাত্র ও ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ ভূইঁয়া। তিনি বলেন, আমরাRead More →

শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা করেছে শিক্ষক সমিতি। আজ বৃহস্পতিবার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে কাকরাইলে চলমান আন্দোলনে এ ঘোষণা দেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন। তিনি বলেন, আমরা এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকার নিয়ে এসেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি আদায়ের জন্য এসেছি। আমাদের ওপর নির্বিচারেRead More →

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী সাম্যর মৃত্যুতে প্রশাসনের অর্ধবেলা শোক প্রত্যাখান করে পূর্ণবেলা ক্লাশ-পরীক্ষা বর্জন ও ধর্মঘট পালন করছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। ‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এ কর্মসূচি পালন করছে। তারা আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন। এ ছাড়া পৌনে ১টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনRead More →