আগামী দ্বাদশ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম কিনলেন বাংলাদেশের পোস্টার বয় ও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। শনিবার (১৮ নভেম্বর) সন্ধায় এক সংবাদ ব্রিফিংয়ে এ খবর জানিয়েছে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।Read More →

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন ফরম কিনে এ কার্যক্রম উদ্বোধন করেন। শনিবার (১৮ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম কেনেন তিনি। এ সময় আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। নিজ এলাকা গোপালগঞ্জ-৩ আসনের জন্যRead More →

প্রথম দিনেই ৩০০ আসনের বিপরীতে ১ হাজার ৬৪ মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। শনিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘স্বশরীরে উপস্থিত হয়ে ১ হাজার ৫০ জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর অনলাইনে ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।Read More →

নির্বাচন বানচালের পরিণতি ভালো হবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোটের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন হবে। আগুন সন্ত্রাসীদের প্রতিহত করে জনগণের গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখার আহ্বান জানান তিনি। আজ শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়ন কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন দলের সভাপতি। প্রধানমন্ত্রী বলেন, জন্মলগ্ন থেকে গঠনতন্ত্রRead More →

সপ্তমবারের মত দেশ গঠনে এগিয়ে আসা একদল তরুণের হাতে উঠবে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়াড’। আজ ছয়টি ক্যাটাগরিতে বিজয়ী তরুণ সংগঠনগুলোর হাতে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড তুলে দেবেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়। অপেক্ষা আর অল্প কিছু সময়। তার আগে এক নজর দেখেRead More →

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় গাছের ডাল ভেঙে এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহতের নাম আব্দুল ওহাব (৭১)। শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার মগধরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। আব্দুল ওহাব মগধরা ইউনিয়নের হানিফ মাঝির বাড়ির বাসিন্দা। তার বাবার নাম আব্দুল লতিফ। সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসা বলেন, নিহতRead More →

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে কেন্দ্রভিত্তিক টিম গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ। দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচন করাই এসব টিমের লক্ষ্য।  আজ শুক্রবার ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনের প্রতিটি জেলা ও মহানগর ইউনিটকে কেন্দ্রভিত্তিক টিমRead More →

দ্বাদশ জাতীয় নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। আজ শুক্রবার সন্ধ্যায় সেই চিঠির জবাব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। চিঠিতে সময় স্বল্পতার কারণ উল্লেখ করে সংলাপে বসা সম্ভব নয় বলে জানানো হয়েছে।Read More →

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম অনলাইনে পূরণ করে জমা দেওয়া যাবে। আজ শুক্রবার দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আওয়ামী লীগের পক্ষ থেকে ‘Smart Nomination App’ নামে একটি অ্যাপ চালু করা হয়েছে। গুগল প্লেস্টোর অথবা IOS অ্যাপ-স্টোর Read More →

প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা এবং সিআরআই চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় আগামীকাল রাজধানীর উপকণ্ঠে সাভারে একটি অনুষ্ঠানে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২৩ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে দুপুর ২টা ২০ মিনিটে তরুণ স্বপ্নদর্শীদের ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টার স্বীকৃতি দিয়ে দেশের সবচেয়ে বড় যুব পুরস্কার প্রদান অনুষ্ঠানRead More →