জাপাসহ শরিকদের আসনে নৌকা প্রত্যাহারের সিদ্ধান্ত: কাদের
জাতীয় পার্টিসহ (জাপা) শরিকদের আসনে নৌকা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘জাতীয় পার্টির নিজস্ব চাওয়া আছে। তাদের নির্দিষ্ট সংখ্যক আসন ছেড়ে দেয়া হচ্ছে। তাদের যে সকল আসন ছেড়ে দেওয়া হবে, সেসব আসনে নৌকার প্রার্থী থাকবে না।’Read More →










