দেশের বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আগামী রবিবার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শিক্ষাপ্রতিষ্ঠান খোলার এ নির্দেশনা দিয়েছেন। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।  উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত আদেশে বলা হয়, ‘শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রমRead More →

কোটা সংস্কার আন্দোলনের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পর স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলোর নতুন সূচি প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার এ সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, স্থগিত পরীক্ষাগুলো শুরু হবে আগামী ১১ সেপ্টেম্বর থেকে। ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ মাধ্যমিক ওRead More →

দেশের ব্যাংকখাত কুক্ষিগত করা সমালোচিত ব্যবসায়ী সাইফুল আলম ওরফে এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বৃহস্পতিবার এনবিআরের আয়কর বিভাগের রাজধানীর কর অঞ্চল-১৫ থেকে এ–সংক্রান্ত চিঠি দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। কর অঞ্চল-১৫ সূত্রে জানা গেছে, এস আলমের স্ত্রীRead More →

অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা সংখ্যা বাড়ছে। আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন উপদেষ্টারা। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব জয়নাল আবেদিন সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে আরও কতজন নতুন উপদেষ্টা যুক্ত হচ্ছেন, এ বিষটি নিশ্চিত করেননি জয়নাল আবেদিন। আগামীকাল বিকেল ৪টায় বঙ্গভবনে নতুনRead More →

মোহাম্মদ ফয়সাল আলম: বিশ্বব্যাংক বাংলাদেশকে পাঁচটি প্রকল্পের জন্য ১১১ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে। বর্তমান বাজারমূল্যে প্রতি ডলার ১১০ টাকা ৮১ পয়সা দরে হিসাব করলে, এই ঋণের পরিমাণ বাংলাদেশি টাকায় প্রায় ১২ হাজার ৩৮৮ কোটি টাকা। এই ঋণটির মাধ্যমে দেশের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে সহায়তা করা হবে। গত বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশRead More →

মোহাম্মদ ফয়সাল আলম: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশীয় ও প্যাসিফিক বিভাগের প্রধান রাহুল আনন্দ বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার প্রচেষ্টার প্রশংসা করেছেন। তিনি বিশেষভাবে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপগুলোকে ইতিবাচক হিসেবে অভিহিত করেছেন এবং তিনটি বিষয়ে জোর দিতে বলেছেন। এই তিনটি বিষয় কী ছিল তা উল্লেখ করা হয়নি,Read More →

জনরোষের মুখে পদত্যাগ করে ভারতে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবির। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ বুধবার সকালে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। জানা গেছে, গত ১২ আগস্টRead More →

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবির সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে, একই দিন এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রাহমাতুল মুনিমকে অপসারণ করেছেRead More →

কলকাতার জনপ্রিয় মাছ বাজারে মিলছে না পদ্মার ইলিশ। বাংরাদেশের এই জাতীয় মাছ আর সেখানে রপ্তানি হচ্ছে না। এর প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গসহ ভারতের একাধিক রাজ্যে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, এই রপ্তানির বেশিরভাগ অংশ যেতে পশ্চিমবঙ্গে। সেখানে এই মাছ খুবই জনপ্রিয়। বিশেষ করেRead More →

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা যেন সেখানে বসে বিবৃতি না দেন, সে বিষয়টি নিশ্চিতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, সৌদির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনিRead More →