রাষ্ট্রপক্ষের আইনজীবীদের উদ্দেশ্য করে হাইকোর্ট বলেছেন, জাতির সঙ্গে মশকরা করবেন না। যাকেই ধরে নেন (ডিবি অফিস) তাকেই খাবার টেবিলে বসিয়ে দেন। এগুলো কেন করতে গেলেন।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ জন সমন্বয়কের মুক্তি এবং ছাত্রদের উপর গুলি চালানোর উপর নিধেষাঞ্জা চেয়ে করা এক রিটের শুনানিতে আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলামRead More →

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে রিটে কোটা আন্দোলনের ৬ জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চাওয়া হয়েছে। সোমবার (২৯ জুলাই) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা ও মনজুর আল মতিন। রিটে মন্ত্রিপরিষদRead More →

কোটা আন্দোলনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহতদের স্মরণে মঙ্গলবার (৩০ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।  সোমবার (২৯ জুলাই) মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে জুলাইয়ের প্রথমRead More →

অর্থনীতিবিদরা মনে করছেন, দেশে চলমান সহিংসতা ও কারফিউর কারণে গত এক সপ্তাহের বেশি কিছু সময়ে সামগ্রিক অর্থনীতিতে প্রায় এক লাখ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। তারা মনে করেন, অর্থনীতির ক্ষতির পাশাপাশি সরকারের রাজনৈতিক দুর্বলতা প্রকাশ পেয়েছে। একই সঙ্গে সরকারের প্রতি সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী, বায়ার ও বিনিয়োগকারীদের আস্থারRead More →

ঢাকা মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজত থেকেই সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক। রোববার (২৮ জুলাই) রাতে ডিবি কার্যালয় থেকে সব কর্মসূচি প্রত্যাহারের এ ঘোষণা দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা লিখিত বার্তা পাঠ করে শোনান। সমন্বয়করা বলেন, কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতেRead More →

দেশবাসীর সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পুনর্ব্যক্ত করেছেন যে, দেশব্যাপী সাম্প্রতিক তান্ডবের সময় হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে তাঁর সরকারের প্রচেষ্টা থাকবে। তিনি বলেন, “আমার প্রচেষ্টা থাকবে যারা এই হত্যাকান্ডে জড়িত তাদের খুঁজে বের করা, তাদের অবশ্যই শাস্তি পেতে হবে – এটিRead More →

দেশে চালু হলো মোবাইল ইন্টানেট। আজ বিকাল ৩টা থেকে ফোরজি সেবা চালু হয়েছে। এর আগে আজ রবিবার সকালে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছিলেন, আজ বিকাল ৩টা থেকে ফোরজি সেবা চালু হবে। পরবর্তীতে ৫জি সেবাও চালু করা হবে। তিনি বলেন,Read More →

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘কোটা আন্দোলনকে ঘিরে সহিংস পরিস্থিতিতে ১৯ জুলাই রাতে কারফিউ জারি না করলে ‘শ্রীলঙ্কা স্টাইলে’ গণভবন দখলের ষড়যন্ত্র ছিল। ক্ষমতার জন্য লন্ডনের পলাতক (তারেক রহমান)…গণ–অভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেট নিয়েছিলেন। শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা, অভ্যুত্থানের ওপর ভর করেRead More →

গণভবনে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদসহ দেশের বিভিন্ন স্থানে নিহত ৩৪ জনের পরিবার গণভবনে আসেন। এ সময় তিনি নিহতদের পরিবারকে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীRead More →

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক-মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় সরকারের নানা সিদ্ধান্তকে ১৪ দল সমর্থন করে। ১৪ দলীয় জোট সরকারের পাশে থেকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত। শনিবার ১৪ দলের নেতাদের নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কোটা আন্দোলনকেন্দ্রিক সহিংসতায়Read More →