কোটা সংস্কার আন্দোলন! এটা কি অরাজনৈতিক আন্দোলন! এটা কি সাধারণ মানুষের আন্দোলন! অরাজনৈতিক দাবি করলেও নিজেদের অবস্থান থেকে একেবারে ইউটার্ন নিয়েছে বিএনপি-জামায়াতের খোলস পরা এই রাজনৈতিক ছাত্র নেতারা। কোটা সংস্কারের নামে বারবার নিজেদের দাবি পরিবর্তন করে শেষ পর্যন্ত বিএনপি-জামায়াতের প্রেশক্রিপশন অনুসারে সরকার পতনের ডাক দিলে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ নামRead More →

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রামের চশমা হিলের বাসায় হামলা চালানো হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল পৌঁছালে সেখান থেকে একটি অংশ মেয়র গলির দিকে অগ্রসর হয়। এরপরই চশমা হিলের বাসায় হামলাRead More →

সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সমন্বয়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন। নাহিদ ইসলাম মাইকে সমবেত মানুষের উদ্দেশে বলেন, ‘মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি। এক দফাটি হলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এই সরকারেরRead More →

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যার ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্য হলেন উপপরিদর্শক (এসআই) আমীর হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র। তিনি বলেন, ‘অপেশাদার আচরণ, শৃঙ্খলাপরিপন্থী, কর্তব্যে অবহেলা,Read More →

আগামীকাল থেকে সারা দেশের মফস্বল এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালুর কথা ছিল। কিন্তু চলমান পরিস্থিতি বিবেচনায় তা খুলছে না। আজ শনিবার (৩ আগস্ট) কালের কণ্ঠকে এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান তুহিন। তিনি বলেছেন, আগামীকাল রবিবার থেকে মফস্বলের প্রাথমিক বিদ্যালয় খোলার কথা থাকলেওRead More →

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নিরাপত্তা হেফাজতে থাকা অবস্থায় জোর করে মিথ্যা বিবৃতি নেওয়ার অভিযোগ তুলে যে বিবৃতি দিয়েছেন তা সঠিক নয়। শুক্রবার (২ আগস্ট) ডিবির নতুন দায়িত্ব পাওয়া অতিরিক্ত কমিশনার (ডিবি) মহা. আশরাফুজ্জামান এ কথা বলেন।  কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কের পক্ষRead More →

রাজধানীতে পূর্বে ঘোষিত শনিবারের (৩ আগস্ট) শোক মিছিল কর্মসূচি স্থগিত করেছে আওয়ামী লীগ। শুক্রবার (২ আগস্ট) রাতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার বাপ্পী এ তথ্য জানান। তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকালের (শনিবার) শোক র‍্যালিটি স্থগিত করা হয়েছে। এদিকে, শুক্রবার রাতে এক বিবৃতিতে আওয়ামী লীগRead More →

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের বিশেষ উদ্যোগে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও দেশের বিভিন্ন আদালত থেকে ৭৮ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন পেয়েছেন। এদের মধ্যে ঢাকা বিভাগের  ৫৫ জন, চট্টগ্রাম বিভাগের ১৪ জন, খুলনা বিভাগের ৬ জন ও রংপুর বিভাগের ৩ জন। কোটা সংস্কার  আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতাRead More →

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ৩২ জন শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। শুক্রবার (২ আগস্ট) ইউনিসেফ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক সঞ্জয় উইজেসেকেরা এক বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিতে তিনি বলেন, ‘ইউনিসেফ নিশ্চিত করেছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতার ঘটনায় জুলাই মাসে কমপক্ষে ৩২ জন শিশু নিহত হয়েছে। আরও অনেকRead More →

খুলনায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে ও পিটিয়ে পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক। তিনি বলেন, পুলিশ কোথাও আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর আক্রমণ করেনি। কিন্তু শিক্ষার্থীদের মধ্যে থাকা জামায়াত-শিবির কর্মীরা পরিকল্পিতভাবে পুলিশের উপর হামলা করে। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ভিডিওRead More →