নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বেশ কিছু পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। শনিবার (১৭ মে) দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশি তৈরি পোশাকসহ নির্দিষ্ট কিছু পণ্য কেবল নহাভা শেভা ও কলকাতা সমুদ্রবন্দর দিয়ে ভারত প্রবেশ করতে পারবে।Read More →

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মধ্যে শিগগিরই সাক্ষাৎ হতে পারে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতের গণমাধ্যম নিউজ ১৮ জানিয়েছে, শিগগির ভারত সফরে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনার দেশত্যাগের পর এটিই হবে মা-ছেলের প্রথম সরাসরি সাক্ষাৎ। এই সফরে মায়ের সঙ্গে নয়াদিল্লিতে সাক্ষাৎ ছাড়াও কলকাতা যাওয়ার সম্ভাবনাওRead More →

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে। রবিবার (১৮মে) থাইল্যান্ড যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।  ইতিমধ্যে নুসরাত ফারিয়াকে ভাটারা থানায় আনা হয়েছে।  বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার ওসি বলেন, তাকে গ্রেফতার দেখাবে কি না, দেখালেও কোন মামলায় দেখাবে, এটা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।Read More →

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার তাদের তিন মেয়াদে সারা দেশে ১৯ হাজার ৫৯৪টি অস্ত্রের লাইসেন্স দিয়েছিল। এরমধ্যে ১০ হাজারের মতো অস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছিল রাজনৈতিক বিবেচনায়। গণ-অভ্যুত্থানের পর এসব লাইসেন্স ও লাইসেন্সের বিপরীতে ইস্যুকৃত অস্ত্র নিয়ে নানা সমালোচনা শুরু হলে অন্তর্বর্তীকালীন সরকার গত বছর এসব লাইসেন্স বাতিল করে। তারপরই এসবRead More →

ব্যাংকের মাধ্যমে বিদেশি মুদ্রা কিনতে গে‌লে অতিরিক্ত চার্জ বা ফি গুনতে হচ্ছে—এমন অভিযোগ ক্রমেই বাড়ছিল। এসব অভিযোগ আমলে নিয়ে বিষয়টিতে কড়া নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শ‌নিবার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দি‌য়ে‌ছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বৈধভাবে বিদেশি মুদ্রা কিনতে গ্রাহকদের যেন অতিরিক্ত অর্থ দিতেRead More →

যুক্তরাষ্ট্রের মিসৌরি ও কেনটাকি অঙ্গরাজ্যে প্রবল ঝড় ও টর্নেডোর তাণ্ডবে অন্তত ২১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। শনিবার সিনএনএন, ওয়াশিংটন পোস্টসহ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আল-জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় শনিবার কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসহিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, শুক্রবার রাতে আঘাত হানা ঝড়ে অন্তত ১৪Read More →

নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বেশ কিছু পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। দেশটি শনিবার (১৭ মে) জানিয়েছে, বাংলাদেশ থেকে শুধুমাত্র নহাভা শেভা এবং কলকাতা সমুদ্র বন্দর দিয়ে এসব পণ্য আনা যাবে। তবে ভারত হয়ে নেপাল ও ভুটানে যেসব পণ্য রপ্তানি করা হবে সেগুলোর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। ভারতেরRead More →

আবারো আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এবার ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিলের দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন তারা। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। এতে রোববার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি হাইকোর্টের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির ডাকRead More →

‘অপারেশন সিঁদুর’ চালানোর আগে পাকিস্তানকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তার এ ‘স্বীকারোক্তির’ পর দেশটির রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে।  প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বলেছেন, হামলার আগে পাকিস্তানকে সবকিছু জানিয়ে দিয়ে ভারতের নিরাপত্তা ও সেনাদের জীবনকে ঝুঁকিতে ফেলে দেওয়া হয়েছিল। তিনি ক্ষুব্ধ হয়েRead More →

ঢাকা সেনানিবাস সংলগ্ন এলাকায় সভা ও সমাবেশসহ সব ধরনের বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। আগামীকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।  আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে’ আগামীকাল ১৮ মে (রোববার) থেকে পরবর্তী নির্দেশRead More →