নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক।’ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে রবিবার (৩১ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেসসচিব শফিকুল আলম এ কথা জানান। তিনি বলেন, ‘রাজনৈতিকRead More →

দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। রোববার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান সচিব। সচিব জানান, এক বছরে দ্বিতীয়বারের মতো হালনাগাদ করা ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সম্পূরক তালিকায় মোটRead More →

বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আজ রোববার বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে দলগুলোর প্রতিনিধির সঙ্গে নির্বাচন নিয়ে কথা বলবেন প্রধান উপদেষ্টা। শনিবার (৩০ আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আগামীRead More →

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে দুদফা সংঘর্ষের পর ১৪৪ ধারা জারি করা হয়েছে। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন এ আদেশ জারি করেন। আদেশ অনুযায়ী, রোববার দুপুর ২টা থেকে আগামীকাল সোমবার রাত ১২টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি বলবৎ থাকবে।Read More →

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে বাসার দারোয়ান কর্তৃক মারধরের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ (রোববার) বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৭০ জনের অধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এরমধ্যে ৩০ জন শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল (চমেক) কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এইRead More →

উন্নত প্রযুক্তির ‘কাওসার-১’ স্যাটেলাইট উন্মোচন করেছে ইরান। ৩০ আগস্ট এটিকে সফলভাবে উন্মোচন করা হয়।  এ সময় ইরানের উপমন্ত্রী এবং মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়েহ উপস্থিতি ছিলেন। সালারিয়েহ নিশ্চিত করেছেন, আগামী কয়েক মাসের মধ্যে দেশীয়ভাবে নির্মিত উপগ্রহের দ্বিতীয় মডেলটি কক্ষপথে উৎক্ষেপণ করা হবে। গত বছর কাওসার-১ এবং হোদোদ উপগ্রহগুলো সয়ুজ লঞ্চারRead More →

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সোমবার দুপুরে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন বৈঠক করবেন বলে জানা গেছে। রোববার (৩১ আগস্ট) সিইসির দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। কর্মকর্তারা জানান, সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় সিইসির সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সRead More →

ফেডারেল অর্থায়নে পরিচালিত মার্কিন বার্তা সংস্থা ভয়েস অব আমেরিকার পাঁচ শতাধিক কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এই আউটলেটটি বন্ধ করতে এটা ট্রাম্প প্রশাসনের সর্বশেষ পদক্ষেপ। এর আগে সংস্থাটিকে ‘উগ্রপন্থী’ বলে অভিযুক্ত করে হোয়াইট হাউস। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ক্যারি লেক এ সিদ্ধান্তকে ন্যায্যতা দিয়েছেন। তিনি বলেছেন, এটিRead More →

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় বলেছেন যে, ভারত-চীনের বন্ধুত্ব এবং ভালো প্রতিবেশী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোববার (৩১ আগস্ট) শি তার উদ্বোধনী ভাষণে বলেন, ‘ড্রাগন (চীন) এবং হাতির (ভারত) একত্রিত হওয়া গুরুত্বপূর্ণ।’ শি জিনপিং বলেন, ‘বিশ্ব এখন পরিবর্তনের দিকেRead More →

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছরের শেষ দিকে ভারত সফরের পরিকল্পনা করেছিলেন। কিন্তু সেই পরিকল্পনাটি তিনি বাতিল করেছেন। নিউইয়র্ক টাইমসের অনলাইনে শনিবার প্রকাশিত এক বিশ্লেষণে এ দাবি করা হয়েছে। কোয়াড সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে সফরটির পরিকল্পনা ছিল। নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণটির নাম ‘দ্য নোবেল প্রাইজ অ্যান্ড আ টেস্টি ফোন কল:Read More →