তোফায়েল আহমেদ হাসপাতালে
দীর্ঘদিন অসুস্থ হয়ে শয্যাশায়ী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সম্প্রতি শারিরীক অবস্থার আরও অবনতি হলে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। রোববার (২৮ সেপ্টেম্বর) তোফায়েল আহমেদের পরিবারের এক সদস্য এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ওনার (তোফায়েল আহমেদ) শরীরটা ভালো না। উনি হাসপাতালে ভর্তি।Read More →










