সরকার একযোগে আটটি বিভাগের ১৬৬টি উপজেলায় নতুন ইউএনও নিয়োগ করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার সন্ধ্যায় এই বিষয়ে আটটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। কর্মকর্তাদের মতে, আসন্ন জাতীয় নির্বাচনের আগে মাঠ প্রশাসন পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে এই বড় আকারের রদবদল করা হয়েছে। এর আগে বিকেলে সরকার ৬৪টি জেলার সকল পুলিশ সুপার (এসপি) কেRead More →

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে চাকরিপ্রার্থীদের আগ্রহ ব্যাপক। আবেদন গ্রহণের সময়সীমা ২১ নভেম্বর শেষ হয়। প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের তথ্যানুযায়ী, এই পদে মোট ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি আবেদনপত্র জমা পড়েছে। বিজ্ঞপ্তিতে শূন্য পদ দেখানো হয়েছিল ১০ হাজার ২১৯টি, ফলে প্রতি পদের জন্য প্রায় ৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।Read More →

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) তাদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় হয়। ফলে আগামী ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে শেখ হাসিনা ও কামালকে। জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধীRead More →

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বুধবার (২৬ নভেম্বর) বিকেলে পিএসসির ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়। ৫০তম বিসিএসে এক হাজার ৭৫৫ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে ৩৯৫ জনকে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২০২৬ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিতRead More →

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য বাংলাদেশের চিঠি পরীক্ষা করে দেখছে ভারত। বিচারিক এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এটি পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোওয়াল। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় সাপ্তাহিক ব্রিফিংয়ে রণধীর জয়সোওয়াল বলেন, আমরা শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতাসহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। এRead More →

ব্যাংক ও ব্যাংকিং কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত একান্ত প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৬ নভেম্বর) ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এই নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ব্যাংক-কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রধানRead More →

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, “নির্বাচন প্রতিহত করার ঘোষণা যারা দিচ্ছেন, তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা প্রয়োজন, সবই করা হবে।” বুধবারRead More →

জনসংখ্যার দিক থেকে বিশ্বের নবম অবস্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, তালিকায় প্রথম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। যে গতিতে ঢাকার জনসংখ্যা বাড়ছে, তাতে ২০৫০ সাল নাগাদ ঢাকাই হবে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর। টোকিওকে তিনে ঢেলে ঢাকা উঠেছে দুইয়ে। বুধবার (২৬ নভেম্বর) একRead More →

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) লটারির মাধ্যমে পদায়ন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়নের তথ্য জানানো হয়। এছাড়া পৃথক আদেশে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি এবং ঢাকাRead More →

উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর ‘গণভোট অধ্যাদেশ, ২০২৫’ জারি করে গেজেট প্রকাশ করেছে সরকার। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশের গেজেট জারি করা হয়। এর আগে, এদিন সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়।   আগামী ফেব্রুয়ারিরRead More →