গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে আটকের প্রতিবাদে থানা ঘেরাও, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে থানায় হামলা-ভাঙচুরের পাশাপাশি পুলিশের মেসেও আগুন দেওয়া হয় বলে জানা গেছে।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় উপজেলা পরিষদের পাশে চা পান করছিলেন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। এ সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মাইকিং করে থানা ঘেরাওয়ের ঘোষণা দেন। পরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে থানার সামনে জড়ো হন।

আরও পড়ুন:  ধান বিক্রি করে ৯৬ হাজার টাকা পেলেন প্রধানমন্ত্রী

স্থানীয় সূত্রের অভিযোগ, একপর্যায়ে তাঁরা পুলিশের বাধা উপেক্ষা করে থানার ভেতরে ঢুকে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় পুলিশের গাড়ি, মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে পুলিশের মেসে আগুন দেওয়া হয় এবং আটক ব্যক্তিদের ছাড়িয়ে নেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ছাড়া টুঙ্গিপাড়া উপজেলার খালেক বাজার, সিঙ্গিপাড়াসহ প্রবেশপথের বিভিন্ন সড়কে ব্যারিকেড দেওয়া হয়েছে। এতে গোপালগঞ্জ থেকে আসা অতিরিক্ত পুলিশ টুঙ্গিপাড়ায় প্রবেশ করতে না পেরে ফিরে যায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আটক ব্যক্তিদের নিয়ে যাওয়ার কথা তিনি শুনেছেন।

আরও পড়ুন:  অপশক্তির মুখে অস্ত্র তুলে দিতেই টিআইবি’র এমন প্রতিবেদন : পররাষ্ট্রমন্ত্রী

এ সময় থানা থেকে অস্ত্র লুট হয়েছে কি না, সে বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, তাঁর কাছে কোনো তথ্য নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =