ভারতের সোলাপুর বিমানবন্দরে বৃহস্পতিবার (১২ নভেম্বর) উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে একটি প্রশিক্ষণ বিমান। তবে এ ঘটনায় বিমানে থাকা নারী পাইলট সম্পূর্ণ অক্ষত রয়েছেন।
পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে একটি ফ্লাইং ক্লাবের অধীন বিমানটি উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় রানওয়ের পাকা অংশ থেকে বাইরে চলে যায়। দুর্ঘটনার পর প্রকাশ পাওয়া দৃশ্যে দেখা যায়, বিমানটি সামনের দিকে নুয়ে পড়ে রয়েছে।
দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী, অ্যাম্বুলেন্স ও পুলিশ সদস্যরা।
সূত্র: দ্য হিন্দু







