ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁই ছুঁই

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে।

এর মধ্যে অক্টোবর মাসের প্রথম ১১ দিনেই ৫৮ জনের মৃত্যু হলো।এদিকে দুই হাজার ১৯৩ জন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯৯ হাজার ২৭৫ জন।

আজ রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

প্রতিবেদনে শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে দুজন খুলনা বিভাগের বাসিন্দা। চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের আছে একজন করে।

আরও পড়ুন:  ঢাকায় ভয়াল ২৯ এপ্রিল স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন পর্যন্ত ৯২ হাজার ৮০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে এক হাজার ৭৯৬ জন।স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। আগের মাসে অর্থাৎ আগস্টে ডেঙ্গুতে মৃত্যু ছিল ৪৩ জনের। এ ছাড়া জুলাই মাসে ৩৬, জুনে ১৩ জনের মৃত্যু হয়েছিল। মে মাসে ১, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − sixteen =