নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নয়াদিল্লিতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

কূটনৈতিক সূত্রের আভাস অনুযায়ী, দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয়ের পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকার বর্তমান অবস্থান নিয়েও নরেন্দ্র মোদি ও দীনেশ ত্রিবেদীর মধ্যে আলোচনা হয়ে থাকতে পারে।

গত সোমবার রাতে ঢাকা থেকে নয়াদিল্লি পৌঁছান দীনেশ ত্রিবেদী। পরদিন মঙ্গলবার দুপুরে তিনি নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গেও বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার।

তবে এবারের বৈঠক নিয়ে ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এদিকে, মঙ্গলবার ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গেও বৈঠক করেন দীনেশ ত্রিবেদী। বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সহযোগিতা ও প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন:  বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান নরেন্দ্র মোদি : ভারতীয় হাইকমিশনার

ভারতীয় সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৈঠকে ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সহযোগিতা ও প্রতিরক্ষা সম্পর্ক শক্তিশালী করার বিভিন্ন পদক্ষেপের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ঢাকার কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী বৃহস্পতিবার দীনেশ ত্রিবেদীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =