যে কারণে ভাঙছে প্রীতম-শেহতাজের সংসার

দশ বছরের সম্পর্কের পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল ও অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে শেহতাজ জানিয়েছেন, পারস্পরিক বোঝাপড়ার অভাবের কারণে তারা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। পরিবারের সমর্থন নিয়ে বিবাহবিচ্ছেদের পথে এগোচ্ছেন তারা।

শেহতাজ বলেন, ‘প্রীতম ও আমি পারস্পরিকভাবে এবং সৌহার্দ্যপূর্ণভাবে দশ বছরের একসঙ্গে থাকার পর আমাদের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’

একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তারা এখনো একে অপরের প্রতি যত্নশীল। তবে সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার অভাবে আলাদা থাকাই দুজনের জন্য ভালো। অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান শেহতাজ।

আরও পড়ুন:  দিল্লিতে প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ

২০১৬ সালে প্রীতম হাসানের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ করেন প্রীতম ও শেহতাজ। সেখান থেকেই তাদের পরিচয়, পরে যা প্রেমের সম্পর্কে গড়ায়। প্রায় পাঁচ বছর সম্পর্কের পর ২০২২ সালের অক্টোবরে শ্রীমঙ্গলের একটি হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। বিয়েতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

বিয়ের পর শেহতাজ জানিয়েছিলেন, তাদের সম্পর্কের শুরুটা ছিল বন্ধুত্ব দিয়ে। অন্যদিকে প্রীতমও জানিয়েছিলেন, শেহতাজকে তিনি শুরুতেই বিয়ের কথা বলেছিলেন। পরিবারের সম্মতিতেই শেষ পর্যন্ত তাদের বিয়ে হয়।

বিয়ের পরও বিভিন্ন সময়ে একসঙ্গে প্রকাশ্যে দেখা গেছে এই দম্পতিকে। চলতি বছরের মার্চেও ঈদের সাজে তাদের একসঙ্গে ছবি প্রকাশিত হয়েছিল। তবে এবার সেই সম্পর্কের ইতি টানার ঘোষণা দিলেন শেহতাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − five =