হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু, পাবে ৩৪ লাখ শিশু

নিয়মিত টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া প্রায় ৩৪ লাখ শিশুকে সুরক্ষা দিতে দেশজুড়ে বিশেষ হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

কর্মসূচির আওতায় ছয় মাস থেকে ৫৯ মাস বয়সি (পাঁচ বছরের কম) বাদ পড়া শিশুদের টিকাদান করা হবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই বিশেষ অভিযান চলবে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এর আগে গত ১৩ সেপ্টেম্বর সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) থেকে মাঠপর্যায়ের সব কার্যালয়ে একটি জরুরি নির্দেশনা পাঠানো হয়। সেখানে নিজ নিজ এলাকার হাম ও রুবেলার টিকা না পাওয়া ছয় থেকে ৫৯ মাস বয়সি শিশুর সুনির্দিষ্ট তথ্য তিন দিনের মধ্যে জানাতে বলা হয়েছিল।

আরও পড়ুন:  রাশিয়া সফরে যাচ্ছেন মোদি

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সারা দেশের বাদ পড়া শিশুদের রোগ টিকার আওতায় আনতেই সরকার এই বিশেষ নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =