মক্কায় ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মোকাররামাকে লক্ষ্য করে ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বাংলাদেশ মক্কা আল-মোকাররমা এবং সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানের পবিত্রতার প্রতি গভীর শ্রদ্ধা পুনর্ব্যক্ত করে এবং সেগুলো রক্ষায় সৌদি আরব ও সে দেশের জনগণের প্রতি একাত্মতা প্রকাশ করে।

বাংলাদেশ জোর দিয়ে বলেছে যে পবিত্র স্থানগুলো নিরাপদ এবং সম্পূর্ণরূপে সম্মান ও সুরক্ষিত রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − five =