১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা সরকারের

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর চালু করার পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।

মঙ্গলবার প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে (পিআইবি) ‘বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বাটজা)’ আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা জানান।

বিমানমন্ত্রী বলেন, বিগত সরকার থার্ড টার্মিনালটিকে খুব বাজে অবস্থায় রেখে গেছে এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারও এতে কোনো উল্লেখযোগ্য কাজ করেনি।

তিনি বলেন, আমরা চেষ্টা করছি এ বছরের মাঝেই থার্ড টার্মিনাল চালু করার। এখন পর্যন্ত আমাদের পরিকল্পনা রয়েছে আগামী ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল উন্মুক্ত করার।

এ সময় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাইলট হিসেবে গড়ে তুলতে নতুন ফ্লাইং একাডেমি চালুর পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলেও জানান বিমানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =