প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ কাল

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথম সৌজন্য সাক্ষাৎ আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে।

রোববার (৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মন্ত্রী জানান, সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকের পর তিনি গণমাধ্যমে ব্রিফ করবেন।

জানা গেছে, সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে।

গত এপ্রিলের শেষের দিকে ভারতের সাবেক রেলমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সিনিয়র নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের হাইকমিশনার পদে নিয়োগ দেয় ভারত সরকার। এরপর ১২ জুন তিনি ঢাকায় পৌঁছান। তিনি ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 14 =