রক্তের কোনো টান নেই। অথচ গড়ে ওঠে এক গভীর সম্পর্ক। জীবনের সবচেয়ে গোপন কথা, আনন্দ আর বেদনার মুহূর্তগুলো তার কাছেই অবলীলায় প্রকাশ করা যায়। সামাজিক কোনো বাধ্যবাধকতা বা জন্মসনদ ছাড়াই গড়ে ওঠা এই সম্পর্কের নামই বন্ধুত্ব। মানুষের তৈরি যাবতীয় সম্পর্কের মধ্যে এটিই সম্ভবত সবচেয়ে স্বাধীন এবং গভীর।

বাংলাদেশে ‘বিশ্ব বন্ধুত্ব দিবস ২০২৬’ পালিত হচ্ছে আজ।

জাতিসংঘ ৩০ জুলাই নির্ধারণ করলেও সারা বাংলাদেশে এটা পালিত হয় আগষ্টের ১ম রবিবার। সেই হিসাবে আজ বাংলাদেশে পালিত হবে দিবসটি।বন্ধুত্ব মানে মন খুলে সব কথা বলা এবং ভরসা রাখার জায়গা, আনন্দে হাসা এবং খারাপ সময়ে ছায়ার মতো পাশে থাকা ও ছোট-বড় যে কেউ যেকোনো বয়সে বন্ধু হতে পারে। যা আমাদের জীবনেও দারুণ প্রভাব ফেলে।

আরও পড়ুন:  গ্যাস সরবরাহ কমায় বেড়েছে লোডশেডিং
আমাদের একাকীত্ব দূর করে মনে আনন্দ ও শক্তি জোগায় এবং কঠিন সময়ে মানসিকভাবে সাহস ও সান্ত্বনা দেয়।জীবনে মানুষের আনাগোনা চলতেই থাকে। সময়ের নিয়মে অনেক সম্পর্ক ফিকে হয়ে যায়, অনেকে হারিয়ে যায় স্মৃতির অতলে। কিন্তু সত্যিকারের বন্ধুরা রয়ে যায় জীবনের শেষ অবধি- কখনো পাশাপাশি থেকে, কখনো দূরে অবস্থান করে আবার কখনো নিছক একবুক মিষ্টি স্মৃতি হয়ে। জীবনে নিজের সত্তাকে উন্মুক্ত করার এবং পৃথিবীকে নতুন আলোয় দেখার অনুপ্রেরণা যোগায় এই বন্ধন।

আগস্টের প্রথম রবিবার বা জাতিসংঘের ঘোষিত আন্তর্জাতিক দিবস যাই হোক না কেন, বন্ধুত্ব প্রতিদিনের, বন্ধুত্ব চিরকালের।

বন্ধুত্বের এই গভীরতা ও মাহাত্ম্য যুগে যুগে উঠে এসেছে বিখ্যাত সব মনীষীদের কথায়। বিখ্যাত গল্পকার মারিও পুজো যেমন বন্ধুত্বকে প্রতিভার চেয়ে বড় এবং পরিবারের প্রায় সমতুল্য মনে করেছেন, তেমনি আইনস্টাইনের মতে সত্যিকারের ভালোবাসা যেমন দুর্লভ, খাঁটি বন্ধুত্ব তার চেয়েও বিরল। রবার্ট লুইস স্টিভেনসন বা আলবেয়ার কামুর মতো চিন্তাবিদরা মনে করেন, কোনো শর্ত বা নেতৃত্ব ছাড়া পাশাপাশি হাঁটার নামই বন্ধুত্ব। অন্যদিকে আলবার্ট কামু একে ভালোবাসারই একটি রূপ বলেছেন এবং এরিস্টটলের দৃষ্টিতে বন্ধু হলো নিজেরই আরেক সত্তা।

আরও পড়ুন:  স্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর

আগস্টের প্রথম রবিবার হোক কিংবা জাতিসংঘ ঘোষিত ৩০ জুলাই—দিনের সীমা ছাড়িয়ে বন্ধুত্বের আবেদন প্রতিদিনের, আর প্রকৃত বন্ধুত্ব চিরকালের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 7 =