সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত তথ্য দেখার কারণে নতুন কোনো গন্তব্যে গিয়ে আগের মতো বিস্ময় বা রোমাঞ্চ অনুভব করছেন না অনেক পর্যটক। ভ্রমণের আগে অতিরিক্ত গবেষণা করায় নতুন জায়গা অনেকের কাছেই আগে থেকেই পরিচিত মনে হচ্ছে।

ইউরোনিউজের এক প্রতিবেদনে প্রকাশিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপে ইউরোপ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও লাতিন আমেরিকার ১০ হাজার ৬৮৪ জন প্রাপ্তবয়স্ক অংশ নেন। এতে দেখা যায়, ৭৪ শতাংশ পর্যটক ভ্রমণের আগে গন্তব্য সম্পর্কে এত বেশি তথ্য সংগ্রহ করেন যে সেখানে পৌঁছে নতুন কিছু আবিষ্কারের সুযোগ খুব কম থাকে।

এছাড়া ৬৮ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, প্রথমবার কোনো জায়গায় গেলেও অনলাইনে আগে থেকেই এত ছবি ও ভিডিও দেখার কারণে সেটি তাদের কাছে পরিচিত মনে হয়েছে। আর ৬৪ শতাংশ বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে রাখায় বিভিন্ন দর্শনীয় স্থান ও ভিউপয়েন্ট সহজেই চিনতে পেরেছেন।

আরও পড়ুন:  প্রার্থীদের আপিল নিষ্পত্তি ১২ থেকে ১৮ জানুয়ারি

জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কিরিল লিয়াখ বলেন,

মানুষ ভ্রমণের আগে অনিশ্চয়তা কমাতে তথ্য খোঁজে। এতে ভ্রমণ সহজ হয়, কিন্তু নতুন জায়গা প্রথমবার দেখার বিশেষ অনুভূতিটি অনেকটাই হারিয়ে যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ভ্রমণের স্বতঃস্ফূর্ততা ধরে রাখতে বিশেষজ্ঞরা কিছু পরামর্শ দিয়েছেন। এর মধ্যে রয়েছে অনলাইনের পরিবর্তে ভ্রমণবিষয়ক গাইডবুক ব্যবহার, স্থানীয় বাসিন্দা বা পর্যটন তথ্যকেন্দ্র থেকে পরামর্শ নেওয়া এবং নির্দিষ্ট পরিকল্পনার বাইরে হেঁটে নতুন জায়গা ঘুরে দেখা।

অতিরিক্ত অনলাইন নির্ভরতা কমিয়ে কিছুটা অজানাকে জায়গা দিলে ভ্রমণের আনন্দ ও নতুন কিছু আবিষ্কারের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *