হাসিনার সঙ্গে প্রেসিডেন্টের ফোনালাপ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

লন্ডনে চিকিৎসা নেয়ার সময় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রেসিডেন্ট মো. সাহবুদ্দিনের কোনো ফোনালাপ হয়েছে কী না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘সেটা আমি জানি না।’ বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তিনি এ কথা বলেন।

প্রেসিডেন্ট স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে চেয়েছেন—প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেটা ওনাকেই (প্রেসিডেন্ট) জিজ্ঞাসা করতে হবে।’

এ সময় এক সাংবাদিক জানতে চেয়ে বলেন, ‘গণমাধ্যমে খবর এসেছে তিনি (প্রেসিডেন্ট) লন্ডনে যখন চিকিৎসা নিচ্ছিলেন তখন ভারতে পলাতক শেখ হাসিনার সঙ্গে তিনি ফোনালাপ করেছেন।’ জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উনি চিকিৎসা নিতে কিছুদিন আগে বিদেশে গিয়েছিলেন। অসুস্থ হলে চিকিৎসা তো নিতেই পারেন।’
এর আগে চিকিৎসার জন্য প্রেসিডেন্ট গত ৯ মে লন্ডনে যান এবং ১৮ মে দেশে ফেরেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। তিনিই একমাত্র ব্যক্তি, যিনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর শীর্ষ কোনো সাংবিধানিক পদে এখনও বহাল আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *