সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার থাকা সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ সকাল সাড়ে ৯টার দিকে তাকে ট্রাইব্যুনালের হাজির করার পর, হাজতখানায় রাখা হয়েছে। 

প্রসিকিউশন জানিয়েছে, বেলা বারোটার দিকে মোজাফফর হোসেনকে আদালতে তোলা হবে। তাকে মানবতাবিরোধী অপরাধের এক মামলায় গ্রেপ্তার দেখাতে আবেদন করেছে প্রসিকিউশন।
মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ সকাল ১০টায় মোজাফফর হোসেনকে আদালতে হাজির করার নির্দেশ দেন।

পরে এ বিষয়ে ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে ওয়ান ইলেভেনের সময় থেকে ১৬ বছর যোগাযোগ ছিল মোজাফফর হোসেনের। বিভিন্ন সময় তাদের মধ্যকার কথোপকথনে মাসুদ উদ্দিন চৌধুরীর মতো মানবতাবিরোধী অপরাধে মোজাফফর হোসেনের সংশ্লিষ্টতা পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এর সূত্র ধরেই তাকে আসামি করার জন্য গ্রেপ্তার দেখানোর আবেদন করার কথা জানান চিফ প্রসিকিউটর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *