দুই দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো কুয়েতে একটি বিদ্যুৎ উৎপাদন ও সমুদ্রের লবণাক্ত পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। এতে স্থাপনাটির কয়েকটি অংশে আগুন ধরে যায়।
মন্ত্রণালয় জানায়, দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ইউনিটগুলোর পরিস্থিতি মূল্যায়ন ও দ্রুত পুনরুদ্ধারের প্রচেষ্টাও চলছে।
এর আগে বৃহস্পতিবারও একই ধরনের একটি হামলায় একই বিদ্যুৎ উৎপাদন ও সমুদ্রের লবণাক্ত পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) কেন্দ্রে আগুন ও ক্ষয়ক্ষতি হয়েছিল।







