নিউইয়র্কের টাইমস স্কয়ারে নীল-সাদা ঝড়

ফিফা ২০২৬ বিশ্বকাপের বাকি আর এক ম্যাচ। কার হাতে উঠছে সোনালি ট্রফিটি তা জানতে আর অপেক্ষা কয়েক ঘণ্টার।

আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে উন্মাদনার শেষ নেই। দ্বিতীয়বারের জন্য তাদের ‘গোট’-এর হাতে বিশ্বকাপ দেখতে চান তারা। অন্যদিকে স্পেনের ইয়ামাল খেলতে নামবেন তার ‘আইডল’-এর বিরুদ্ধে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

ম্যাচের আগে আর্জেন্টিনার হাজার হাজার ফুটবল সমর্থক নিউইয়র্কের আইকনিক টাইমস স্কয়ারে জড়ো হয়ে পুরো এলাকাকে আকাশি-সাদা সমুদ্রে পরিণত করেছেন।ফাইনালের মহারণে স্পেনের মুখোমুখি হওয়ার আগে নিজেদের দলকে সমর্থন জানাতে এই বিশাল সমাবেশের আয়োজন করা হয়। লিওনেল মেসির ছবি দিয়ে সজ্জিত ড্রাম বাজাচ্ছেন তারা।

আকাশি-নীল-সাদায় ঢেকে গেল নিউ ইয়র্কের রাস্তা।

ঐতিহ্যবাহী শোভাযাত্রা করে ড্রাম বাজিয়ে ও ব্যানার উড়িয়ে উল্লাস প্রকাশ করেন সমর্থকরা।

আরও পড়ুন:  ম্যাচ শুরুর আগেই সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়ার সমর্থকেরা

 কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি ও প্রয়াত ডিয়েগো ম্যারাডোনার ছবি সংবলিত ফ্লাগ উঁচিয়ে গান গেয়েছেন ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *