যেভাবে ফাইনালের ভেন্যুতে নেওয়া হবে বিশ্বকাপ ট্রফি

ফিফা বিশ্বকাপ ট্রফিটি একটি বিশেষভাবে তৈরি লুই ভিটঁ ট্রাঙ্কে করে নিউইয়র্ক-নিউজার্সির স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে। ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় এই ট্রফিটির বহনকারী ট্রাঙ্ক ডিজাইনের দায়িত্ব আবারও পেয়েছে এই ফরাসি বিলাসবহুল ফ্যাশন হাউজ।

ট্রাঙ্কটির ভেতরের অংশ বেইজ রঙের চামড়া দিয়ে মোড়ানো এবং এতে লুই ভিটঁ ও ফিফার মধ্যকার অংশীদারিত্বের স্মারক হিসেবে একটি বিশেষ প্যাচ যুক্ত করা হয়েছে।

এবার নিয়ে টানা পঞ্চমবারের মতো ফরাসি এই কোম্পানিটি বিশ্বকাপ ট্রফির জন্য ট্রাঙ্ক ডিজাইন করল। এর আগে ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপেও তারা ট্রাঙ্ক তৈরি করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *