মেসিদের কেন ‘আলবিসেলেস্তে’ বলা হয়

আর্জেন্টিনা ফুটবল দলকে অনেকেই আলবিসেলেস্তে বলে ডাকে। আনুষ্ঠানিক ডাকনাম হলেও অনেকের কাছে এটি আদুরে নাম। এই নামের সঙ্গে আর্জেন্টাইনদের আবেগ লুকিয়ে আছে। অনেকেই অবশ্য জানেন না এর নামকরণের পেছনের ইতিহাস।

‘আলবিসেলেস্তে’ শব্দটি এসেছে স্প্যানিশ ভাষা থেকে। দুটি শব্দের সমন্বয়ে গঠিত এটি। ‘আলবি’ অর্থ সাদা এবং ‘সেলেস্তে’ অর্থ আকাশি নীল। আলবিসেলেস্তে শব্দটি একসঙ্গে উচ্চারণ করলে এর অর্থ দাঁড়ায় ‘সাদা-আকাশি নীল।’

আর্জেন্টিনার জাতীয় পতাকায় রয়েছে দুটি আকাশি নীল ও একটি সাদা অনুভূমিক রেখা। রঙগুলোর আদলে ১৯০৮ সাল থেকে জাতীয় দলের পরিচিত ডোরাকাটা জার্সি ব্যবহৃত হয়ে আসছে। মেসি-মার্টিনেজদের জার্সি লক্ষ্য করলে দেখা যাবে, সেখানে আকাশি নীল ও সাদা রঙের স্ট্রাইপ রয়েছে। সেখান থেকেই দলটি ‘লা আলবিসেলেস্তে’ নামে পরিচিতি পায়।

আরও পড়ুন:  ‘সেরাদের পতন হলেই মধ্যপন্থিরা আনন্দ করে’

আলবিসেলেস্তেরা বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন। শিরোপা ধরে রাখার মিশনে ফাইনালে পৌঁছে গেছে দলটি। আগামী ১৯ জুলাইয়ের বিশ্বকাপ ফাইনালে মেসিদের প্রতিপক্ষ স্পেন। যারা ১৬ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − nine =