দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন আর্লিং হালান্ডরা

বিশ্বকাপে ঐতিহাসিক সাফল্য পেয়েছে নরওয়ে ফুটবল দল। ২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল উঠে স্ক্যান্ডিনেভিয়ান দেশটি।
দেশের এমন সাফল্যে পর ফুটবরাররা দেশে পৌঁছালে বীরোচিত ও রাজকীয় সংবর্ধনা পান হালান্ড-ওডেগার্ডরা। রাস্তায় নেমে দলটিকে স্বাগত জানাতে জড়ো হন লক্ষাধিক সমর্থক।দলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দেশে ফেরার পথে নরওয়ের বিমানবাহিনীর যুদ্ধবিমান জাতীয় দলের বিমানকে এসকর্ট করে অসলো পর্যন্ত নিয়ে আসে। বিমানবন্দরে তাদের জন্য অপেক্ষা করছিলেন রাজপরিবারের সদস্য এবং হাজারো সমর্থক।
খবর ইএসপিএনবিমান থেকে নামার সময় হালান্ডের হাতে একটি খালি বোতল ধরা স্টাফ করা  র‌্যাকুন দেখে হাসির রোল পড়ে যায়। তার এই ব্যতিক্রমী উপস্থিতি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দেয়।অসলোতে নরওয়ের রাজপরিবারের সদস্যরা সমর্থকদের সঙ্গে যোগ দেন বিশ্বকাপে জনপ্রিয় হয়ে ওঠা ‘ভাইকিং রো’ উদ্যাপনে। যুবরাজ হাকোন ঢোল বাজিয়ে এই উদ্যাপনের নেতৃত্ব দেন।

আরও পড়ুন:  ডিআইজি মোল্লা নজরুলসহ পুলিশের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তা আটক
বিশ্বকাপে জয় পাওয়ার পর মার্টিন ওডেগার্ড ও হালান্ড যেভাবে এই উদ্যাপন করেছিলেন, সেটিই অনুসরণ করা হয়।এ ছাড়া খোলা ছাদের বাসে শহরজুড়ে বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়। খেলোয়াড় ও সমর্থকরা একে অপরকে ধন্যবাদ জানান নরওয়ের ফুটবল ইতিহাসের স্মরণীয় এই অভিযানের জন্য।মায়ামিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের জুড বেলিংহামের অতিরিক্ত সময়ের গোলে নরওয়ের বিশ্বকাপ যাত্রা শেষ হয়। সেই জয়ে সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ পায় ইংল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *