ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব‍্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই।

আজ রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ‍্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিএনপি চেয়ারম্যানের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এই তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি ২ ছেলে ১ মেয়ে, নাতী নাতনী, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *