ইরানে আজ রাতেই কঠোর হামলা চালানো হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আজ রাতেই আবারও শক্তিশালী হামলা চালানোর হুমকি দিয়েছেন। বুধবার (৮ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনের ফাঁকে এই মন্তব্য করেন তিনি।

একই সময়ে ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে ওয়াশিংটনের যুদ্ধবিরতি চুক্তি এখন ‘শেষ’। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, আজ রাতে আমরা তাদের ওপর খুব শক্ত আঘাত হানতে যাচ্ছি।

তিনি আরও অভিযোগ করেন, ইরান প্রতিদিন চুক্তি ভঙ্গ করছে। তবে ইরানের সঙ্গে পুরোদমে যুদ্ধে জড়িয়ে পড়া হবে কি না, সে বিষয়ে ট্রাম্প স্পষ্ট করে কিছু বলেননি।

ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প ইরানি নেতৃত্বের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, আমি আগাম সতর্ক করে দিচ্ছি, আজ রাতেই আমরা তাদের ওপর বড় ধরনের আঘাত হানব।

আরও পড়ুন:  তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্রের ইনকাম ভালো হয়: ট্রাম্প

এর আগে তিনি জানান, ইরানের সঙ্গে প্রাথমিক যুদ্ধবিরতির সমঝোতা এখন আর কার্যকর নেই। তার এই বক্তব্যের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম তাৎক্ষণিকভাবে বেড়ে যায়।

তবে যুক্তরাষ্ট্র পুরোপুরি যুদ্ধে নামবে কি না বা নতুন করে কোনো স্থায়ী চুক্তির আলোচনা হবে কি না, সে বিষয়ে ট্রাম্প কোনো স্পষ্ট ইঙ্গিত দেননি।

ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না বলে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, চুক্তির আওতায় তারা কখনোই পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না। তবে চুক্তি হবে কি না, তা আমি জানি না। সত্যি বলতে, চুক্তি ছাড়াই এটা করা আমাদের জন্য আরও সহজ হতে পারে। কারণ এরা শুধু মিথ্যা বলে আর প্রতারণা করে।

আরও পড়ুন:  ইরানে হামলার প্রস্তুতি সম্পন্নের কাছাকাছি যুক্তরাষ্ট্র

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 16 =