খুলনা সিটি মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট

খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ আগুন লেগেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।

খুলনা ফায়াস সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল ইসলাম রাত সাড়ে ১১ টার দিকে বলেন, আমাদের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুনের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ১১তলায় অবস্থানরত এক রোগী জানান, তারা ভালো আছেন। তবে মারাত্মক আতঙ্কিত।

প্রত্যক্ষদর্শী একজন জানান, রাত সাড়ে ৯টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজের বেজ মেন্ট থেকে শব্দ হয়। এরপর আগুনের সূত্রপাত হয়। অগ্নিকার্ডের সূচনা নীচতলায় হলেও ধোয়া সারা বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। তারা আগুন নেভানোর চেষ্টা করেন। তারা নীচতলার অক্সিজেন রুমে পানি দিতে থাকেন। রাত ১১টা পর্যন্ত বেজমেন্ট থেকে ধোয়া বের হতে দেখা যায়।

আরও পড়ুন:  রাতেই ছাড়া হবে কাপ্তাই হ্রদের পানি

ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নেন স্থানীয়রা। তারা হাসপাতালের ভেতরে প্রবেশ করেন।

হাসপতালে থাকা রোগীদের যেন কোনো রকমের শ্বাস কষ্ট না হয় সেজন্য তারা ভবনের গ্লাসগুলো ভেঙ্গে ফেলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *